২৪ মার্চ ২০১৭ - ১৬:৩৯
চেচনিয়ায় রুশ ঘাঁটিতে হামলা: সংঘর্ষে ৬ রুশ সেনা ও ৬ সন্ত্রাসী নিহত

চেচনিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে রাশিয়ার ছয় সেনা এবং ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

আবনা ডেস্ক: চেচনিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে রাশিয়ার ছয় সেনা এবং ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ একটি সামরিক স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করলে এ বন্দুক যুদ্ধ শুরু হয়।
এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড অব রাশিয়া বলেছে, ঘন কুয়াশার মধ্যে স্থানীয় সময় গতরাত আড়াইটার সময় এ হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সেখানে মোতায়েন রুশ সেনারা হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে যায় এবং পাল্টা আক্রমণ চালায়। এর ফলে হামলাকারীদের কেউই রুশ ঘাঁটিতে ঢুকতে পারে নি। অবশ্য সংঘর্ষে ছয় সেনা নিহত হয়।
এছাড়া সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
চেচনিয়া এবং উত্তর ককেসিয়ায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে। এ অঞ্চলের পুলিশ বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ মাঝেমাঝেই তাদের হামলার শিকার হয়ে থাকে।#